২৫ অগাস্ট, ২০২১ ০৯:৪৪ পিএম

সিনোফার্মের টিকা নিয়ে ওমরাহ পালনে অনুমতি

সিনোফার্মের টিকা নিয়ে ওমরাহ পালনে অনুমতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেওয়া ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ আগস্ট) এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে। খবর আরব নিউজের।

এ সিদ্ধান্তের ফলে এসব টিকার ডোজ নেওয়া বাংলাদেশি নাগরিকদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে যেতে আর কোনো বাধা থাকল না।

এর আগে সৌদি আরবে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকার অনুমোদন ছিল।

এ কারণে চীনা টিকা নিয়ে বাংলাদেশিদের সৌদিতে হজ বা ওমরাহর জন্য যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ অবস্থায় চীনা টিকায় অনুমতির বিষয়ে সে দেশের সরকারকে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। 

তিনি বলেন, ‘সৌদি তাদের দাবি আমলে নিয়েছে। এখন বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে হজ ও ওমরাহগামীদের টিকার ব্যবস্থা করা হোক।’

এর আগে করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়ে ওমরাহ পালনের অনুমতি থাকলেও সিনোফার্মার টিকা এর আওতাভুক্ত ছিল না। কারণ সৌদি আরব জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন অনুমোদিত যেসব টিকার তালিকা দিয়েছে তাতে নেই সিনোফার্ম।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর জন্য জারি করা এক সার্কুলারে এসব তথ্য দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা ব্যবধানে এ সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটির সরকার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক