২১ অগাস্ট, ২০২১ ১০:৫০ এএম

দ্বিতীয় মেয়াদে বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান  

দ্বিতীয় মেয়াদে বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান  
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৩ বছরের জন্য তাঁকে নিয়োগ প্রদান করেছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি পুনরায় কোষাধ্যক্ষ পদে কাজ শুরু করবেন।

গত বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘কোভিড মহামারীর এই সময়ে একজন চিকিৎসক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গৃহীত সকল সেবা কার্যক্রমে সহায়তার পাশাপাশি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের পাশে থাকবো।’ 

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ সহ সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।

বর্ণাঢ্য কর্মজীবন

ডা. মোহাম্মদ আতিকুর রহমান ১৯৬৯ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বক্ষব্যধির উপর এমডি এবং ২০১৪ সালে আমেরিকান কলেজ অব চেস্ট ফিজিশিয়ান্স থেকে এফসিসিপি ডিগ্রি অর্জন করেন। 

এর আগে তিনি বিএসএমএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মেম্বার সেক্রেটারি, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জার্নালে ৪৭টি বৈজ্ঞানিক প্রকাশনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক