২০ অগাস্ট, ২০২১ ০৮:০৪ পিএম

জাপান থেকে চতুর্থ চালানের টিকা ঢাকার পথে

জাপান থেকে চতুর্থ চালানের টিকা ঢাকার পথে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার এস্ট্রোজেনেকার টিকা আসছে। শুক্রবার (২০ আগস্ট) টিকা বহনকারী একটি ফ্লাইট জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানান।

এদিকে, টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা যায়, জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

আগামীকাল শনিবার (২১ আগস্ট) বিকেলে এই টিকা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় গত ২ আগস্ট জাপান থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

প্রসঙ্গত, সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা উপহার দেওয়ার কথা রয়েছে

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক