০২ অগাস্ট, ২০২১ ০৫:২৯ পিএম

করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড

করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ১৬২ জন। এ সময় দেশের ইতিহাসে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে ১৫ হাজার ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

আজ সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৪৬ জনের মধ্যে পুরুষ ১৩৭ জন এবং নারী ১০৯ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, হাসপাতালে মৃতাবস্থায় আনয়ন একজন এবং বাসায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৯৭টি পরীক্ষাগারে ৫৫ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫৩ হাজার ৪৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১১ লাখ আট হাজার ৭৪৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক