২৮ জুলাই, ২০২১ ০১:০৯ পিএম

করোনায় অন্তঃসত্ত্বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

করোনায় অন্তঃসত্ত্বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঝালকাঠি জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার।

আজ বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সানিয়া আক্তারের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তি‌নি ছিলেন সাত মা‌সের অন্তঃসত্ত্বা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। সানিয়া আক্তারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধান বিচারপতি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক