২৪ জুলাই, ২০২১ ০১:০১ পিএম
২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে পাঠাবে প্রবাসী চার চিকিৎসক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ২৫০ পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চার চিকিৎসক।
আজ শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে তাঁরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে কতগুলো ভেন্টিলেটর মেশিন আসছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভেন্টিলেটর
-
২০ ডিসেম্বর, ২০২০
-
১৫ নভেম্বর, ২০২০
-
২৩ অক্টোবর, ২০২০
-
১৫ অক্টোবর, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
এই বিভাগের সর্বাধিক পঠিত