করোনায় চলে গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ও প্রথিতযশা দার্শনিক ড. আবদুল মতীন মারা গেছেন।
আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ছয়টায় রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, ‘সুগভীর পাণ্ডিত্য ও মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এই মহান দার্শনিকের মৃত্যুতে বাংলাদেশের দর্শনচর্চার ইতিহাস সমৃদ্ধ একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো, দর্শন পরিবারে গভীর শূণ্যতা সৃষ্টি হলো। সর্বোপরি বাংলাদেশের জ্ঞানচর্চা ও বৌদ্ধিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি হলো। অধ্যাপক ড. আবদুল মতীনের মতো মানুষের মৃত্য নেই, হতে পারে না। তাঁর কর্ম ও কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১