১৩ জুলাই, ২০২১ ১০:০৩ পিএম

করোনা সংক্রমণের শিকার ২৯৮৭ চিকিৎসক

করোনা সংক্রমণের শিকার ২৯৮৭ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৮৭ জন চিকিৎসক। আজ মঙ্গলবার (১৩ জুন) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরা চলে গেছেন তিনজন ডেন্টাল সার্জন ও ১৬৪ জন চিকিৎসক। ঢাকা জেলা ৮৫৮ জন, চট্টগ্রাম জেলায় ৪৯২ জন ও সিলেট জেলায় ৩৪৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, এ তিন জেলায় চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়েছেন বেশি।

করোনায় আক্রান্ত ও মারা যাওয়া চিকিৎসকদের প্রণোদনার বিষয়ে জানতে চাইলে বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মেডিভয়েসকে বলেন, ‘এ পর্যন্ত ছয়জন চিকিৎসক প্রণোদনা পেয়েছেন। আমরা স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটিতে তালিকা পাঠিয়েছি। একমাস আগেও প্রণোদনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।’

করোনা মোকাবিলায় বেসরকারি চিকিৎসকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় করোনা নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি চিকিৎসকরাও অবদান রেখে চলেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় দেশে বেসরকারি চিকিৎসকদের অবদান ৬৫ ভাগ। সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের চিকিৎসকদের প্রণোদনার বিষয়ে সরকারের কাছে আমরা জোর দাবি জানিয়েছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক