ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়
মেডিভয়েস ডেস্ক: ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মনসুখ লক্ষ্মণ মাণ্ডবীয়। বুধবার (৭ জুলাই) হর্ষ বর্ধনের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে এ নিয়োগ পান তিনি।
এর আগে বন্দর এবং রাসায়নিক ও সার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মোদির রাজ্য গুজরাট থেকে মনসুখ মাণ্ডবীয়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়ের মুখে রাজনৈতিক কারণে হর্ষ বর্ধনকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের গুরুত্বের কেন্দ্রে থাকা করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নেতৃত্ব দেবেন তিনি।
মোদির গুজরাট থেকে নির্বাচিত এ নিপার্লামেন্ট সদস্য কিছুদিন আগে বাইসাইকেল নিয়ে পার্লামেন্টে গিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি সার এবং কেমিক্যাল দপ্তরও সামলাবেন ৪৯ বছরের মাণ্ডবীয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ছয় দিনে তিনটি টিকা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে দেখা করতে যান মাণ্ডবীয়। এগুলো হলো: পুনের সিরাম ইনস্টিটিউট এবং আমেদাবাদের জাইডাস ও কোভ্যাক্সিন উৎপাদন কেন্দ্র।
গুজরাট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পশু চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হয়েছিলেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। এরপর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা। এর পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক পর্যায়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
২০০২ সালে সর্বকনিষ্ঠ হিসেবে ২৮ বছর বয়সে বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১২ সালে গুজরাট থেকে রাজ্যসভায় জায়গা করে নেন তিনি। আর নরেন্দ্র মোদির সরকারে দায়িত্ব পান ২০১৬ সালে।
রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এবং ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল বিষয়ক মন্ত্রিত্ব সামলান।
এ ছাড়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নতুন সাতজন।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক