ময়মনসিংহে চিকিৎসক মারধরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ
মেডিভয়েষ রিপোর্ট: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এএইচএম সালেহীনকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
আজ বুধবার (৭ জুলাই) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা ডিউটি অফিসার।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা হলেন- কামরুজ্জামান, জুয়েল, রানা দে ও শরীফ। এদের সবাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সালেহীনকে বাসা থেকে তার মায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা আনতে বলেন। তখন সালেহীন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে বলে জানান। আগামীকাল বাসায় গিয়ে নমুনা এনে পরীক্ষা করে দিবেন বলে জানান। তখন যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। মঙ্গলবার রাতেই এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’
-
২৬ অগাস্ট, ২০২৪
-
১১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২২
-
১৯ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
২৭ জুলাই, ২০২১