০৫ জুলাই, ২০২১ ০২:৩৩ পিএম

টিকা নিবন্ধনের বয়স ৩৫ করা হচ্ছে: স্বাস্থ্য ডিজি

টিকা নিবন্ধনের বয়স ৩৫ করা হচ্ছে: স্বাস্থ্য ডিজি
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

টিকাদানের বয়সসীমা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছি। মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।’

এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে দু'এক দিনের বিজ্ঞপ্তি দেওয়া হবে।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।

এপ্রিলের পর দেশে ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ শুরু হয়। এরপর থেকে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনভাবে বেড়েই চলেছে। আইইডিসিআর জিনোম সিকোয়েন্সিং করে জানিয়েছে, মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকায় বিটা ভ্যারিয়েন্ট, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট, নাইজেরিয়ার ইটা ভ্যারিয়েন্ট এবং বি১.১.৬১৮ (অজ্ঞাত) একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক