০৫ জুলাই, ২০২১ ০৩:৪৪ পিএম

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করুন: তথ্যমন্ত্রী

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করুন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তথ্যের সত্যতা ভালোভাবে যাচাই করে সংবাদ পরিবেশনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (৫ জুলাই) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটা সংবাদ ভুল প্রচার হলে তা পরবর্তীতে সংশোধনী দিয়েও সঠিক পর্যায়ে নেওয়া যায় না। বিএসআরএফ গুরুত্বপূর্ণ সংগঠন। সাংবাদিকরা সরকারের নানা বিষয় তুলে ধরেন। ভুলত্রুটির পাশাপাশি সংবাদকর্মীদের সরকারের সফলতাও তুলে ধরতে হবে। 

মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মানুষকে আশাবাদী করতে হয়। সেজন্য এটা গুরুত্বপূর্ণ। প্রতিবেদন তৈরির আগে যাচাই করা উচিত।

এসময় বিএসআরএফ’র পক্ষ থেকে তাদের গণমাধ্যম কেন্দ্র সংস্কার, সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ কিছু দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কেন্দ্রের সংস্কারের ব্যবস্থা করা হবে। সেখান থেকে সাংবাদিকদের দ্রুত সংবাদ পাঠানোর জন্য কিছু কম্পিউটারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরেও (পিআইডি) ব্যবস্থা থাকবে। এছাড়া বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক ভ্যাকসিন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন পেতে গণরেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলবো যাতে সাংবাদিকদরা অগ্রাধিকার পান। আগেও সে ব্যবস্থা করা হয়েছে। অনেকে পেয়েছেন এবারও যাতে পান সে ব্যবস্থা করা হবে।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব,  সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, মাইনুল হোসেন পিন্নু, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন (রাকিব) ও মো. বেলাল হোসেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক