০১ জুলাই, ২০২১ ০৬:০৮ পিএম

লকডাউন দেখতে এসে রাজধানীতে আটক চার শতাধিক

লকডাউন দেখতে এসে রাজধানীতে আটক চার শতাধিক
ছবি: মুজিবুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে, কেউ লকডাউন দেখতে রাস্তায় বের হওয়ায় চার শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানা গেছে, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে চার শতাধিকের বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত রাজধানীর গাবতলী, টেকনিকেল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ পুরো পুলিশ শতাধিক মানুষকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান। গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গনমাধ্যমকে বলেন, ‘লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক