খুলনা বিভাগে মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৩৬৭
মেডিভয়েস রিপোর্ট: খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২৩৫ জন। এ সময় এক হাজার ৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিসংখানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় পাঁচজন, মেহেরপুরে দুইজন, ঝিনাইদহে একজন, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাটে ছয়জন, যশোরে নয়জন, সাতক্ষীরার একজন, মাগুরায় দুইজন এবং নড়াইলে একজন মারা গেছেন।
ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘খুলনা বিভাগে করোনা সংক্রমণ আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে। আজকেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে সীমান্ত জেলা বেশি হওয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার একটা কারণ। আর মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটাই কম। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাই সচেতন হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ আগের চেয়েও কমে গেছে। এখন করোনা সংক্রমণ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জে চারিদিকে ছড়িয়ে গেছে। আর রোগীরা করোনায় আক্রান্ত হয়ে চরম পর্যায়ে চলে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আজকেও খুলনা বিভাগে হাসপাতালের বেড বাড়ানো হয়েছে। সর্বোপরি কথা হলো জনসাধারণের সচেতনতাই মূল।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪