২৮ জুন, ২০২১ ০২:১৪ পিএম

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৮ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১.২ বছর। নারীর গড় আয়ু ৭৪.৫ বছর। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২.৬ বছর। তার আগের বছর ছিল ৭২.৩ বছর।

আজ সোমবার (২৮ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সকালে বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়। ২০১৯ সালে এটি ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর ০.২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু ১.২ বছর বেড়েছে। যা পুরুষের ক্ষেত্রে ০.৯ বছর ও নারীদের ক্ষেত্রে ১.৬ বছর বেড়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক