০৯ এপ্রিল, ২০২৩ ০৪:০৫ পিএম

দেশের চূড়ান্ত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

দেশের চূড়ান্ত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাথমিক হিসাবের সঙ্গে ৪৭ লাখ ৭০ হাজার যোগ হয়ে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আজ রোববার (৯ এপ্রিল) জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

গত বছরের ১৫-২১ জুন দেশে জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রথম এই ডিজিটাল শুমারি শেষের এক মাসের মধ্যে ২৭ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন বলা হয়। 

আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারির পর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ পরিচালনা করে। তাতে জনসংখ্যার সমন্বয়কৃত চূড়ান্ত হিসাব পাওয়া যায়। 

প্রাথমিক হিসাব থেকে জনসংখ্যা ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন হয়েছে।

সমন্বয়কৃত মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ বা আট কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন পুরুষ, ৫০ দশমিক ৪৩ শতাংশ বা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, দশমিক শূন্য ১ শতাংশ বা ১২ হাজার ৬২৯ জন হিজড়া জনগোষ্ঠী এবং ৮৫ হাজার ৯৫৭ জনের লিঙ্গ পরিচয় জানা যায়নি।

মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৯২৫ জন গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ বা ৫ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন শহরে বাস করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিবিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক