সাংসদের অনুরোধে দুই চিকিৎসক পদায়নের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের অনুরোধে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন মেডিকেল অফিসার পর্যায়ের চিকিৎসক পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২৭ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত আবেদনপত্রে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন মেডিকেল অফিসার পর্যায়ের চিকিৎসক পদায়নের অনুরোধ করেছেন। বর্ণিতাবস্থায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন মেডিকেল অফিসার পর্যায়ের চিকিৎসক পদায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫