কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. সাইফুল
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. সাইফুল ইসলাম। এর আগে তিনি নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার (২৭ জুন) রাতে মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন ডা. সাইফুল ইসলাম।
পদোন্নতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শিবপুর থেকে কাজ আসছি। তাতে প্রথম স্থান অধিকার করায় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুস্কারও পেয়েছি। আমি চেষ্টা করবো কিশোরগঞ্জের মানুষের জন্য স্বাস্থ্য সেবায় কিছু করার, আমার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য। আপনাদের সবার সহযোগিতা পেলে কিশোরগঞ্জ জেলার মানুষের স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে নিয়ে যাব।’
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব বেগম জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫