২৫ জুন, ২০২১ ০৮:৫০ পিএম

রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. শামিমা

রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. শামিমা
ডা. শামিমা সুলতানা। ছবি: ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে অবশেষে হার মানলেন ডা. শামিমা সুলতানা। তিনি গত ১৮ মাস ধরে রেক্টাল ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুন (সোমবার) না ফেরার দেশে পাড়ি জমান ডা. শামিমা সুলতানা। 

আজ শুক্রবার (২৫ জুন) ডা. শামিমার স্বামী ডা. এস এম হাসান এ তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। 

আবেগঘন সেই ফেসবুক পোস্টটি মেডিভয়েসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘গত ২১ শে জুন আমার স্ত্রী ডা. শামিমা সুলতানা আমার কলিজার টুকরা আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তার দুনিয়ার সকল কষ্টের অবসান দিয়েছেন। রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে বোন মেটাস্টেসিস ছিল তার। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত লাভ হলো না। আমাদের বিয়ের কিছুদিন পর ওর অসুখটা ধরা পরে। তখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ছিল ওকে সুস্থ করে তোলা। কিন্তু সেটা আমি আর পারলাম না। ১৮ মাস ক্যান্সারের সাথে লড়াই করেও হার মানল। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের অনেক হেল্প করেছেন। আমার স্ত্রীর চিকিৎসা চলাকালীন অবস্থাতেই আমার বাবা চলে গেছেন ওপাড়ে। আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে, আপডেট দেওয়ার মত কোন অবস্থা আমার নেই। গত কয়েকদিন আমি এন্টি ডিপ্রেশেন্ট ছাড়া ঘুমাতে পারছি না। সে বলে গেছে আমরা আবার আখিরাতে মিলিত হব। শামু সবার জন্য দোয়া করতো। আপনারাও ওর জন্য দোয়া করবেন। ওর মত শান্তশিষ্ট ভালো মেয়ে খুব কম আছে দুনিয়াতে। আমি ওর উপর সন্তুষ্ট, ও আমার উপর সন্তুষ্ট। ও আমার জান্নাতি বউ। আমি আর বেশী কিছু লিখতে পারছি না। যারা পাশে ছিলেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।’

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরা কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক