২৪ জুন, ২০২১ ১১:০৫ এএম

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ৪১টি জেলা

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ৪১টি জেলা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৬৪ জেলার ৪১টি করোনাভাইরাস সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্ত্য সংস্থা (ডাব্লিউএইচও)। গত ১৪ থেকে ২০ জুন—এই সাত দিনের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে তিনটি মাত্রার ঝুঁকি (অতি উচ্চ, উচ্চ ও মধ্যম) চিহ্নিত করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ জুন) ডাব্লিউএইচওর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘৬৪টি জেলার মধ্যে ৪১টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর বাইরে আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে ৮টি জেলা। বান্দরবানে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সেটি বিবেচনায় আনা হয়নি।’

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮৫ জনের। টানা চার দিন ধরে দৈনিক মৃত্যু ৭৫–এর ওপরে। দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সংক্রমণ এবং মৃত্যু বেশি ছিল ঢাকা, চট্টগ্রামে। এখন সংক্রমণ ও মৃত্যু—দুটিই বেশি ঢাকার বাইরে, উত্তর এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক