করোনা নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক ‘ব্লক’ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: করোনা ইস্যুতে কোনও ঝুঁকি নেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যখন যে এলাকায় সংক্রমণ বাড়বে স্থানীয়ভাবে সে এলাকা ‘ব্লক’ করে দিতে হবে।’
সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশনা দেন।
সোমবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে সবাইকে বলে দাও। আমরাও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে সেই অথরিটি দিয়েছি। অলরেডি আমরা চিঠি দিয়েও বলে দিয়েছি।’
‘অলরেডি আমরা লোকাল অ্যাডমিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিধিদের বলে দিয়েছি। তারা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেয়া বা লকডাউন, যেটা তারা কমফোর্ট ফিল করবেন, সেভাবে করবেন। কারণ পুরো দেশে এখন আর একইভাবে করোনা ছড়াচ্ছে না। নর্থবেঙ্গল (উত্তরাঞ্চল), বিশেষ করে দিনাজপুরে বাড়ছে। যশোরের দিকে কমে আসছে। চাঁপাইনবাবগঞ্জেও কমে আসছে। তবে ঝুঁকি মনে করলে, স্থানীয়ভাবে লকডাউন দিতে পারবে প্রশাসন।’
এ সময় সাংবাদিকরা স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদনের ব্যাপারে কোনও অগ্রগতি আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশীয় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের বিস্তারিত জানাবে।
বিদেশ থেকে টিকা আনার ব্যাপারে অগ্রগতির কথা জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান।
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণে সংসদীয় কমিটির সুপারিশের ব্যাপারে চলমান বিতর্ক নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবেই শুনেছি। এ নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি।’
-
১৭ নভেম্বর, ২০২৫
-
৩০ নভেম্বর, ২০২৪
-
০২ জুন, ২০২৪
-
১২ মে, ২০২৪
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’
অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী
-
০১ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৩
-
১২ নভেম্বর, ২০২৩
-
২৩ অক্টোবর, ২০২৩
-
০৪ অক্টোবর, ২০২৩