১৩ জুন খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান
মেডিভয়েস রিপোর্ট: পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ ১৬ জুন বাড়ানোর প্রেক্ষাপটে আগামী ১৩ জুন খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
আজ রোববার (৬ জুন) বিকেলে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি ‘যেহেতু বিধিনিষেধ বেড়েছে, তাই ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। পরবর্তী সময়ে আলোচনা করে সময় জানানো হবে।
গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, করোনায় বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া য়েছে।
তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর ফলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিষয়টি স্পষ্ট করতে আজ বিকেলে গণমাধ্যমে মুখ খোলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, যেহেতু বিধিনিষেধ বেড়েছে, তাই ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। পরবর্তী সময়ে আলোচনা করে সময় জানানো হবে।
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।