রাবি অধিভুক্ত মেডিকেলের তৃতীয় প্রফের ফল ১০ জুনের মধ্যে: রাবি ডিন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল ১০ জুন মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাবি মেডিসিন অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। তবে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ অথবা ৮ জুন বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার (০৫ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন রাবি মেডিসিন অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।
তিনি বলেন, ‘এখন বিশ্ববিদ্যালয় বন্ধ তো। রাবি তৃতীয় প্রফের রেজাল্ট ৭ অথবা ৮ জুন প্রকাশিত হতে পারে। তবে ১০ জুনের মধ্যে হবে এটা নিশ্চিত।’
এর আগে গত ২২ মে (শনিবার) অধ্যাপক ডা. মো. নওশাদ আলী মেডিভয়েসকে জানিয়েছেন, ‘রাবির তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে। তবে ১৫ দিন সময় লাগতে পারে।’
এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২০১৬-১৭ সেশনের এমবিবিএস তৃতীয় প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় ফল প্রকাশ না হওয়ায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন রাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর একই সেশনের শিক্ষার্থীরা।
-
০৩ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
-
২৬ মে, ২০২৪
-
১২ মে, ২০২৪