১৩ জুনের মধ্যে আসবে চীনের উপহারের বাকি ছয় লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৩ জুনের মধ্যে চীনের দেওয়া উপহারের বাকি ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানা গেছে। এর আগে গত ১২ মে (বুধবার) উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছায়।
এদিন ভোর ৫টা ৩১ মিনিটে ওই টিকা নিয়ে বিমানবাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এদিকে, উপহার হিসেবে চীনের টিকা দেশে আসার বিষয়ে নিশ্চয়তা পেলেও বাণিজ্যিকভাবে চীন থেকে বাংলাদেশ যে টিকা নিতে চায় তা আসার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরইমধ্যে অপ্রকাশিত চুক্তির শর্ত লঙ্ঘন করায় ক্ষোভ জানিয়েছে চীন।
ডোজ প্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেয়ার চুক্তি করে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ- সিনোফার্ম। তবে চীনের পক্ষ থেকে শর্ত ছিল, প্রকাশ করা যাবে টিকার মূল্য।
সেই শর্ত লঙ্ঘন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন টীকার দাম। এতেই বাধে বিপত্তি। টিকার দাম জনসম্মুখে চলে আসায় চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। তৈরি হয় ১০ ডলারে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। যদিও চীনের কাছে এরইমধ্যে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২