০৩ জুন, ২০২১ ০৭:৫২ পিএম

আবারও পেছাচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা

আবারও পেছাচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা আবার পেছানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১১ তারিখের পরিবর্তে পরীক্ষাটি জুনের শেষের দিকে নেওয়া হতে পারে।

আজ বৃহস্পতিবার (৩ জুন)  দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, করোনার সংক্রমন পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জুন ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে বিষয়টি সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়নি। সংক্রমণের গতিবিধি দেখে পরীক্ষার নতুন তারিখেত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির।

পরীক্ষাটি গত ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন মহল থেকে পরীক্ষাটি পেছানো দাবি জানানো হয়। 

এর আগে গত ২৭ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হওয়া অনলাইনে আবেদন ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। 

গত ২৩ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীরা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

তিনি আরও বলেন, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় হতে হবে।

সকল উপজাতী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে। তবে এককভাবে কোনও পরীক্ষায় জিপিএ সাড়ে তিন থাকতে হবে।

সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ সাড়ে তিন থাকতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিডিএস ভর্তি পরীক্ষা
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক