প্রবীণ চিকিৎসক ডা. এম এস আলম আর নেই
মেডিভয়েস রিপোর্ট: কিডনি রোগ জনিত জটিলতায় না ফেরার দেশে পাড়ি জামালেন কুমিল্লার প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (২৮ মে) সকাল ৭টায় কুমিল্লার সিডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম।
ডা. এম এস আলম দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগ জনিত জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী লায়লা আঞ্জুমান আলম, এক ছেলে আইনজীবী সাইফুল আলম, তিন মেয়ে শামীমা আলম, ডা. শাহিদা আলম ও ডা. সায়লা আলমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ডা. এম এস আলম ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস (বিসিপিএস) থেকে দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।
তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।
কুমিল্লা বিএমএ’র সায়েন্টফিক কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন ডা. এম এস আলম। এছাড়া তিনি সমানতালে কাজ করেছিলেন প্রকাশনা কমিটিতে। চিকিৎসা সেবায় তাঁর অনস্বিকার্য অবদানের জন্য ২০১৭ সালে তাকে 'গুণীজন সম্মাননা' প্রদান করে বিএমএ।
শুক্রবার বাদ জুম্মা মডার্ণ স্কুল মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযাহ শেষে নগরীর টমছমব্রীজ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযায় অংশ নিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খোরশেদ আলম।
এছাড়া বিএমএ কুমিল্লা শাখার সভাপতি ডা. আবদুল্লা বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরীসহ আরও অনেকেই তাঁর স্মৃতিচারণ করেন।
ডা. এম এস আলমের নিকটতম আত্মীয়, কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আফজল খানসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার মানুষ তাঁর জানাযায় উপস্থিত ছিলেন।
এই চিকিৎসকের মৃত্যু গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬