২৫ মে, ২০২১ ০৮:৩৫ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, এমবিবিএস প্রথম বর্ষ ভর্তির দিন নিজেদের পক্ষে নতুন শিক্ষার্থীদের ভেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ মে) দুপুরে মেডিকেল কলেজ শাখার সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহত তিনজন হলেন মেহেদী হাসান (২৩), জাহিদুল ইসলাম (২৫) ও সুনীতি কুমার (২৪)। আহতদের মধ্যে সুনীতি কুমার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অপর দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী।

এ ঘটনায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আজ সকাল থেকেই এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ছাত্রলীগ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক