২৫ মে, ২০২১ ০৭:৩৫ পিএম

অবসরে গেলেন কিডনি ইনস্টিটিউটের অধ্যাপক রফিকুল আবেদীন

অবসরে গেলেন কিডনি ইনস্টিটিউটের অধ্যাপক রফিকুল আবেদীন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে অবসরে পা রেখেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অবস কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন।

রোববার (২৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ডা. কাজী রফিকুল আবেদীন (৩৮৫২৮), অধ্যাপক, ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অবস কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা-এর অনুকূলে-সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) ধারা মোতাবেক ১৪ জুন ২০২১ তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান এবং তাঁর অনুকূলে ১৪ জুন ২০২২ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি পি. আর. এল) এবং তাঁর অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী আঠারো মাসের মূল বেতনের সমপরিমান অর্থ লাম্পগ্রান্ট মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী লাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এমআইএস পরিচালকসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক