২৫ মে, ২০২১ ০৪:৪২ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ মে হওয়ার কথা ছিল।

আজ মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডা.  এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ২৮ মে তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা মহামারী করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধির কারণে সরকার কর্তৃক লক ডাউন ঘোষিত হওয়ায় স্থগিত করা হলো।’

স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিএসএমএমইউর এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় তা স্থগিত করা হয়। পরবর্তীতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ আগামী ২৮ মে ঘোষণা করা হয়েছিল। 

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক