বিশ্বে করোনায় ঝরল প্রায় ৩৫ লাখ প্রাণ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩৪ লাখ ৮৭ হাজারের অধিক করোনা রোগী।
আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৬ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৫ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৪ কোটি ৯৩ লাখ দুই হাজার ৯৫ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩৩৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ লাখ ৬৯ হাজার ৫৮৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৪১৬ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে তিন লাখ সাত হাজার ২৪৯ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫০ হাজার ২৬ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৯০ হাজার ৫২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের। সেরে উঠেছেন সাত লাখ ৩১ হাজার ৫৩১ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা