মৃত্যুর নতুন রেকর্ড
ভারতে করোনায় একদিনে ৪৩২৯ প্রাণহানি
মেডিভয়েস ডেস্ক: ভারতে করোনাভাইরাসে মৃত্যুর থামছেই না। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে দেশটিতে। এ দিন ভাইরাসটিতে চার হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জনসহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়াল। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যুতে ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের।
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।
গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে ভয়াবহ হারে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপরেও একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়।
৭ মে ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা যায়।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১