ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর ফের রেকর্ড
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৯৮০ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ তিন হাজার ৬৭ জন। এ সময় চার লাখ ১২ হাজার ৯৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ চার লাখেরও বেশি মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন।
এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের পাঁচটি রাজ্যে একদিনে মৃত্যু রেকর্ড হয়েছে যথাক্রমে- উত্তর প্রদেশে ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।