করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে ভারতে মৃত্যু ৩৫২৩
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৫২৩ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৮৮ হাজার ৫৮৫ জন। এ সময় চার লাখ এক হাজার ৯৯৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার (১ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ চার লাখেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।
এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ছয়টি রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত যথাক্রমে মহারাষ্ট্রে ৪৬ লাখ ২ হাজার ৪৭২ জন, কেরালায় ১৫ লাখ ৭১ হাজার ১৮৩ জন, কর্ণাটকে ১৪ লাখ ৮৮ হাজার ১১৮ জন, উত্তরপ্রদেশে ১২ লাখ ৫২ হাজার ৩২৪ জন, তামিলনাড়ুতে ১১ লাখ ৪৮ হাজার ৬৪ জন এবং দিল্লিতে ১০ লাখ ৭৪ হাজার ৯১৬ জনের দেহে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া