০১ মে, ২০২১ ১২:৩৫ পিএম

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল ) দিবাগত রাতে রাজ্যটির ভারুচ শহরের চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।

আজ শনিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বারুচের চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রাত একটার দিকে যখন আগুন লাগে সেখানে আরও ৫০ জনের মতো রোগী ছিল। স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা মিলে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন।’

ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া করোনা ডেডিকেটেড ওই হাসপাতালটি গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভুরুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত। হাসপাতালটি একটি ট্রাস্টের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, গত ১০ দিনে এই নিয়ে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের তিনটি ঘটনা ঘটলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অগ্নিকাণ্ড
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও