ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল ) দিবাগত রাতে রাজ্যটির ভারুচ শহরের চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।
আজ শনিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বারুচের চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রাত একটার দিকে যখন আগুন লাগে সেখানে আরও ৫০ জনের মতো রোগী ছিল। স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা মিলে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন।’
ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া করোনা ডেডিকেটেড ওই হাসপাতালটি গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভুরুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত। হাসপাতালটি একটি ট্রাস্টের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লেখ্য, গত ১০ দিনে এই নিয়ে ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের তিনটি ঘটনা ঘটলো।
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
নিষিদ্ধ ছাত্রলীগে নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন, বাতিলের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত