৩০ এপ্রিল, ২০২১ ০৩:১৯ পিএম

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
মো. নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রন্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ মার্চ নাজিম উদ্দিন করোনায় আক্রান্ত হন। প্রথমিক অবস্থায় বাসায় চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবণতি হলে গত ৫ এপ্রিল তাকে রাজারবাগ পুলিশ লাইনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলেও জানিয়েছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মৃত নাজিম উদ্দিন শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ময়সনসিংহ জেলার নান্দাইল থানায় কর্মরত ছিলেন।

এসআই নাজিম উদ্দিনের মৃত্যুতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক