সেন্টার পরিবর্তন করে নেওয়া যাবে করোনা টিকা
মেডিভয়েস রিপোর্ট: ভ্যাকসিন গ্রহণকারীদের সুবিদার্থে এখন থেকে ভ্যাক্সিনেশন সেন্টার পরিবর্তন করে টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৮ এপ্রিল) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ডোজ ভ্যাকসিন প্রাপ্তির স্থান হতে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় প্রথম ডোজ গ্রহণের স্থান নির্বিশেষে সংযুক্ত তালিকায় উল্লেখিত কেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে। তবে একই জেলা বা সিটি কর্পোরেশনের মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য নয়। উল্লেখ্য যে, ভ্যাকসিন কার্ড প্রদর্শন সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকাপ্রদান করতে হবে এবং কিউআর (QR) কোড স্ক্যান করে টিকা গ্রহণের তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে।’
ভ্যাকসিনের যে সকল তথ্যাদি ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি জন্য স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস পরিচালক, অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০১ মার্চ, ২০২৩
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
১৭ সেপ্টেম্বর, ২০২২
-
০৯ অগাস্ট, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
৩০ জুলাই, ২০২২
-
২১ জুন, ২০২২
-
২২ এপ্রিল, ২০২২
-
১২ মার্চ, ২০২২