১১ মেডিকেল ও হাসপাতালে নিউনেটোলজির ৪৪ পদ সৃজন
মেডিভয়েস রিপোর্ট: দেশের ১১টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউনেটোলজি বিভাগের জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৪৪টি পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে ১১টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউনেটোলজি বিভাগের জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৪৪টি পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
নির্দেশনা অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদে ১১টি, সহকারী অধ্যাপক পদে ১১টি, রেজিস্ট্রার পদে ১১টি, সহকারী রেজিস্ট্রার পদে ১১টি পদ রাজস্বখাতে সৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।
-
২৫ জানুয়ারী, ২০২৩
-
২৮ অক্টোবর, ২০২২
-
২১ অক্টোবর, ২০২২
-
২০ অক্টোবর, ২০২২
-
১৩ অক্টোবর, ২০২২
-
০৮ অক্টোবর, ২০২২
-
২০ সেপ্টেম্বর, ২০২২