২১ এপ্রিল, ২০২১ ০৩:২৫ পিএম

বিএসএমএমইউর এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন শুরু

বিএসএমএমইউর এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন শুরু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই-২০২১ ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের’ আবেদন শুরু হয়েছে। আজ বুধবার (২১ এপ্রিল) শুরু হওয়া এ আবেদনের শেষ তারিখ ২১ মে।

বিএসএমএমইউর শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার ডা. মো. রসূল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান ও হেড-নেক সার্জারি বিভাগের অধীনে হেড-নেক সার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই-২০২১ তারিখ থেকে এক বছর মেয়াদি ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের’ জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’

আবেদনকারীর যোগ্যতা:

► অটোল্যারিংগোলজি বিষয়ে MS/FCPS অথবা সমমানের ডিগ্রি। (জেনারেল সার্জারি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন)।

► বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০ জুন-২০২১ মধ্যে)।

► সরকারি/বেসরকারি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শর্তাবলী:

► কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিকভাবে হেড-নেক সার্জারি ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।

► কোর্স ফি-১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

► কোর্স শুরুর সময় হেড-নেক সার্জারি ডিভিশনের একাউন্টে Caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

► আবেদন ফরম সংগ্রহের সময় ফরম ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক