ইব্রাহিম মেডিকেল ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা চালু
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু করেছে ইব্রাহিম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত রোগীরা এ সেবা নিতে পারবেন।
সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান বিভাগের ইব্রহিম মেডিকেল কলেজের শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয়ক মুন্তাসির মাহমুদ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সেকেন্ড ওয়েব মোকাবেলায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইব্রাহিম মেডিকেল শাখা বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু করেছে। রোস্টার ভিত্তিকভাবে মোট আটজন চিকিৎসক সকাল নয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা প্রদান করবেন।
এ সেবা কর্যক্রম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত চলমান থাকবে। পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেলটির আরও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক আফজাল ফেরদৌস বলেন, করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে সামনে রেখে রোগীদের দুর্ভোগ এড়াতে এই সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। ইব্রাহিম মেডিকেলের প্রাক্তন শিক্ষার্থীরা যারা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাঁরা এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪