০৫ এপ্রিল, ২০২১ ০২:১৬ পিএম

আবারও করোনায় আক্রান্ত সাংসদ তানভীর শাকিল

আবারও করোনায় আক্রান্ত সাংসদ তানভীর শাকিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ-১ আসন অর্থাৎ সিরাজগঞ্জ সদরের একাংশ ও কাজীপুর আসনের সাংসদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাঁর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তানভীর শাকিল জয়ের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মিন্টু।

মোহাম্মদ মিন্টু বলেন, সাংসদ তানভীর শাকিল তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের বিভিন্ন এলাকায় কর্মসূচি শেষ করে গত শনিবার ঢাকায় যান। পরের দিন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ফল আসে।

তানভীর শাকিল জয় এক মাস আগে করোনার টিকা নিয়েছিলেন বলে জানায় মো. মিন্টু।

এর আগে সাংসদ তানভীর শাকিল জয়ের বাবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার কয়েক দিন পর তিনি মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাসে আক্রান্ত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক