০৪ এপ্রিল, ২০২১ ১০:০৪ এএম

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আলবার্তো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

শনিবার (৩ এপ্রিল) ফ্রান্সের সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,‘দুই ডোজ টিকা নিয়েও শুক্রবার নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তবে তিনি শারীরিকভাবে সুস্থ ও স্বেচ্ছা আইসোলেশনে আছেন।’

গত ১১ ফেব্রুয়ারি রাশিয়ার স্পুতনিক-ভি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দে।

তিনি এক টুইট বার্তায় বলেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি। জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করেছিলাম এবং ফলাফল পজিটিভ এসেছে। প্রথমে অ্যান্টিজেন পরীক্ষা করেছি। এখন পিসিআর ল্যাবের ফলাফলের অপেক্ষায় আছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও