করোনা: দ্বিতীয় দফা বন্ধ হলো জাতীয় ও রংপুর চিড়িয়াখানা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার (২ এপ্রিল) থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। শুক্রবার (০২ এপ্রিল) চিড়িয়াখানা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এ বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে, সে জন্য আজ ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ভাইরাসের পুনঃবিস্তার রোধে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, এর আগে করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরবর্তীতে নগরবাসীর বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবং চিড়িয়াখানায় থাকা প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যসুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে গত একই বছরের ১ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বেশ কিছু শর্তসাপেক্ষে রাজধানীর মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪