করোনায় আক্রান্ত সাংসদ সিমিন হোসেন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর দুই ছেলে ও পুত্রবধূও করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তাঁর স্বামী মোস্তাক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অনুষ্ঠানে যোগ দেন, তাতে অংশ নেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ সিমিন হোসেন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এসময় তাঁর শরীরে করোনা সংক্রমণের কোনো লক্ষণ ছিল না। পরদিন (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। পরে সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি বলেন, সিমিন হোসেন করোনা শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তাঁদের দুই ছেলে রাজিব হোসাইন ও রাকিব হোসাইন এবং তাদের স্ত্রীদের করোনা শনাক্ত হয়। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাঁদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানান মোস্তাক হোসাইন।
-
২৬ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২২
-
২৪ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
-
১১ জুন, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৭ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
২০ জানুয়ারী, ২০২২