ভারতের উপহারের ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে
মেডিভয়েস রিপোর্ট: ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
শুক্রবার (২৬ মার্চ) এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসব ভ্যাকসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।
তিনি বলেন, ‘দুপুর পৌনে দুইটার দিকে ভ্যাকসিন বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়।’
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হককে বলেন, ‘এই ১২ লাখ ভ্যাকসিন তেজগাঁওয়ে ইপিআইর ক্লোল্ড স্টোরেজে রাখা হয়েছে।’
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ভারত সরকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয়। তবে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তির আওতায় ফেব্রুয়ারি মাসের ৩০ লাখ ডোজ এবং মার্চ মাসের ৫০ লাখ ডোজ টিকা এখনো ঢাকায় আসেনি। এ টিকা কবে নাগাদ পৌঁছাবে সে বিষয়ে পাওয়া যায়নি সংশ্লিষ্টদের সুস্পষ্ট কোনো বক্তব্য। এরই মধ্যে ভারত থেকে দ্বিতীয় দফা উপহারের টিকা এসেছে বাংলাদেশে।
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩