২৫ মার্চ, ২০২১ ১১:২৮ এএম

অ্যাস্ট্রজেনেকার টিকা রপ্তানি সাময়িক স্থগিত করলো ভারত

অ্যাস্ট্রজেনেকার টিকা রপ্তানি সাময়িক স্থগিত করলো ভারত
প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিবিসিকে এমন তথ্য জানিয়েছে।

তারা জানিয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আসন্ন দিনগুলোতে স্থানীয়ভাবে টিকার চাহিদা বাড়বে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাই ভারতের অভ্যন্তরে বেশি পরিমাণ টিকা সরবরাহ করার প্রয়োজন হতে পারে।

ভারতীয় কর্মকর্তারা টিকা রপ্তানি বন্ধের পদক্ষেপকে 'সাময়িক' বলে উল্লেখ করেছে। এর ফলে আগামী এপ্রিল পর্যন্ত টিকার সরবরাহ প্রভাবিত হতে পারে।

ভারতের এ পদক্ষেপে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ প্রভাবিত হতে পারে। টিকার ন্যায্য বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ উদ্যোগে রয়েছে ১৯০টির মতো দেশ।

এদিকে টিকা বন্ধের সিদ্ধান্তের কারণে সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলে টিকার চালান নির্দিষ্ট সময়ে পাঠায়নি ভারতের সবচেয়ে বড় উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারত এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৭৬টি দেশে ছয় কোটির বেশি টিকা রপ্তানি করেছে। তার বেশির ভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

বাংলাদেশেও ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত ৫০ লাখ ডোজের মধ্যে ২০ লাখ ডোজ চালান এসেছে। তবে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তির আওতায় ফেব্রুয়ারি মাসের ৩০ লাখ ডোজ এবং মার্চ মাসের ৫০ লাখ ডোজ টিকা এখনো ঢাকায় আসেনি। এ টিকা কবে নাগাদ পৌঁছাবে সে বিষয়ে পাওয়া যায়নি সংশ্লিষ্টদের সুস্পষ্ট কোনো বক্তব্য। 

ভারত এরই মধ্যে ৭৬টি দেশে ছয় কোটি ডোজ টিকা রপ্তানি করেছে, যার অধিকাংশই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও