২৩ মার্চ, ২০২১ ০৩:১৪ পিএম

নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে দুই দেশের সমঝোতা স্মারক

নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে দুই দেশের সমঝোতা স্মারক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা স্মারকে সই হয়েছে।

সোমবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়।

শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শ্রীলঙ্কার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা।

এসময় দুই দেশের মধ্যে আরও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলো হলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা এবং ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় সমঝোতা স্মারক।

এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যুব উন্নয়ন জোরদারে সহযোগিতা, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি) ও শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসি (এসএলসিএআরপি) এর মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শ্রীলঙ্কার টার্সিয়ারি অ্যান্ড ভকেশনাল এডুকেশন কমিশন (টিভিইসি) এর মধ্যে কারিগরি দক্ষতা বিনিময়ে সমঝোতা স্মারক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সমঝোতা স্মারক
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক