২৩ মার্চ, ২০২১ ০১:১৩ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা: পেছানোর দাবিতে রিটের শুনানি কার্যতালিকায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা: পেছানোর দাবিতে রিটের শুনানি কার্যতালিকায়

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২ এপ্রিল নির্ধারিত তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে রিটের শুনানি হতে পারে আজ। ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিটটি শুনানির জন্যে হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিট কার্যতালিকায় রয়েছে।

আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় শিক্ষার্থী ও অবিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসেছে শিক্ষার্থীদের একাংশ। এ দাবিতে তাঁরা রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

এরই ধারাবাহিকতায় রোববার (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করা হয়। তাইমুর খান বাপ্পির পক্ষে রিটটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। এতে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। তারপরও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি তাদের সঙ্গে বৈষম্য। এতে পরীক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকরা স্বাস্থ্য ঝুঁকিতে পরবেন। 

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক