২২ মার্চ, ২০২১ ০৩:৪৪ পিএম

করোনা: আবারও রেসিডেন্টদের রোস্টার ডিউটির পরিকল্পনা বিএসএমএমইউর

করোনা: আবারও রেসিডেন্টদের রোস্টার ডিউটির পরিকল্পনা বিএসএমএমইউর

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও চিকিৎসকদের আক্রান্তের প্রবণতা বেশি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লাসসহ সকল অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে হবে। এছাড়া সকল সেবা কার্যক্রম স্বাভাবিক থাকলেও রেসিডেন্টদের জন্য পুনরায় রোস্টার ডিউটির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। 

রোববার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমন পুনরায় বৃদ্ধি পাওয়া এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, সেমিনার এবং সিম্পোজিয়াম ভার্চুয়াল পদ্বতিতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

তবে সেবা কার্যক্রম চালু রাখার প্রয়োজনে রেসিডেন্ট চিকিৎসকরা রোস্টার ডিউটি পালন করবেন। এ ব্যাপারে বিভাগীয় প্রধান ও চেয়ারম্যানরা  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (হাসপাতাল), প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক