২১ মার্চ, ২০২১ ০৯:৫২ পিএম

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান করোনায় আক্রান্ত

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান করোনায় আক্রান্ত
ডা. মো. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান। রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। 

ত্রাণমন্ত্রী বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইসঙ্গে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মুশফিকুর রহমান এবং সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. শামীম আহম্মেদও  কোয়ারেন্টিনে রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক